খনিজ ও খাদ্যগুণে ভরপুর শীতকালীন সবজি ব্রোকলি

brokoli and winter

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শীতকালে শরীর সুস্থ রাখাটা অত্যন্ত জরুরি। এই সময় অনেক সবজি বাজারে পাওয়া যায়। এক গাদা সবজির মধ্যে ব্রোকলিও রয়েছে। শীতের অন্যতম প্রিয় সবজি হল ব্রোকলি। তা দিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে স্টারফ্রাই। ব্রোকলি পছন্দ করেন অনেকেই। বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের এই সবজি। বিদেশি সবজি হলেও যা এখন দেশের সর্বত্রই চাষ চলছে।
অনেকটা দেখতে ফুলকপির মতো হলেও স্বাদে কিছুটা তারতম্য রয়েছে। চিকিৎসক-বিশেষজ্ঞরা বলছেন, এতে ক্যালরির পরিমাণ কম হলেও ভিটামিন, খনিজ ও খাদ্যগুণ ভরপুর থাকে । ব্রোকলিতে ভিটামিন কে, আয়রন আর পটাশিয়াম থাকে। এছাড়া ফ্ল্যাভিনয়েড, লিউটেন, ক্যারোটিনয়েড, বিটা-ক্যারোটিনসহ উচ্চ মানের নানা অ্যান্টি অক্সিড্যান্ট থাকে। শরীর সুস্থ থাকার জন্য খাদ্য তালিকায় ব্রকলি রাখা উচিত। সুস্বাদু ব্রোকলি, চিকেন আর কাজুবাদামের স্টারফ্রাই করা যেতে পারে। অন্যভাবেও এটি রান্না করে খাওয়া যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *