ইতালি বনাম স্পেন সেমিফাইনাল ঘিরে উন্মাদনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ইউরো প্রথম সেমিফাইনাল। ইউরো-২০২০তে মেগা ম্যাচ। প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইতালি বনাম স্পেন ৷ এবারের ইউরোতে ইতালি অনবদ্য ফুটবল খেলছে। অন্যদিকে এই টুর্নামেন্টে ভালো খেলছে স্পেনও ৷ ইতালি বনাম স্পেন ম্যাচের আগে গোটা ফুটবল বিশ্ব অপেক্ষায় রয়েছে ৷ ইউরোপীয় ফুটবলে ওয়েম্বলিতে জোর লড়াই। ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টায় এই ম্যাচ হবে।
৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এই ম্যাচের আগে রবের্তো মানসিনির কোচিংয়ে মরিয়া। একটানা ৩২ ম্যাচে অপরাজিত রয়েছে এই দল ৷
ফেভারিট ইতালি। তবে পিছিয়ে নেই স্পেনও ৷ ইউরো তারা রেকর্ড ৩ বার জয়ী হয়েছে ৷ ইউরোতে লুইস এনরিকের দল সেমিফাইনালে জ্বলে উঠবে তা বলাই যায়।

