Telengana-1Others 

সবুজ অভিযানে সামিল হয়ে রেকর্ড তেলেঙ্গানার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গাছ পুঁতে রেকর্ড। সূত্রের খবর, এক ঘন্টার মধ্যে ১০ লক্ষ গাছের চারা পুঁতে বিশ্বে রেকর্ড গড়েছে তেলেঙ্গানা। উল্লেখ করা যায়, ২০১৯ সালে এক ৩.০৩ লক্ষ চারা পুঁতে নজির সৃষ্টি করে তুরস্ক। সূত্রের আরও খবর, এই সবুজ অভিযানে বন ও পরিবেশমন্ত্রী এ ইন্দ্র করণ রেড্ডি-সহ তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেছিলেন। ৩০ হাজারের বেশি মানুষ এক্ষেত্রে সামিল হন। এ বিষয়ে আরও জানা যায়, করোনা আবহে মানুষকে পরিবেশ ও বন রক্ষার উপকারিতা সম্পর্কে বোঝানো সম্ভব হয়েছে। এছাড়া সারা দেশের মানুষের কাছেই সবুজ বাঁচানোর আবেদনও জানানো হয়।

Related posts

Leave a Comment