মহিলাদের এশিয়া কাপ হকিতে ভারতের হার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহিলাদের এশিয়া কাপ হকিতে গতবারের চ্যাম্পিয়ন ভারতকে ০-২ ব্যবধানে পরাজিত করল জাপান। এই ম্যাচে গোল করেছেন নাগা ইউরি ও সাকি তানাকা। প্রথম ম্যাচে ভারত ৯-০ ফলাফলে হারিয়েছিল মালয়েশিয়াকে। সেই ছন্দ ধরে রাখতে সক্ষম হয়নি ভারত। পুল এ-তে জাপান দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে। প্রথম ম্যাচে জাপান পরাজিত করে সিঙ্গাপুরকে। এই হারের পর ২ নম্বরে থাকল ভারত।

