Jason-1Others Sports 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে হোল্ডার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্ত হোল্ডার। বোলার ওবেদ ম্যাকয়ের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ দলে এলেন অলরাউন্ডার জেসন হোল্ডার। উল্লেখ করা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি এই পরিবর্তন মঞ্জুর করে। আইসিসি এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। সূত্রের খবর, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে পরাজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবার ক্যারিবিয়ানরা মুখোমুখি বাংলাদেশের। উল্লেখ্য, পায়ে চোটের কারণে ছিটকে গিয়েছেন ম্যাকয়। জেসন হোল্ডার ২৭টি টি-টোয়েন্টি খেলেছেন।

Related posts

Leave a Comment