JEE ExamEducation Others 

বোর্ড পরীক্ষার নির্ঘন্ট মেনেই জয়েন্ট বসার তারিখ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বোর্ড পরীক্ষা থাকলে বিকল্প দিনে জয়েন্ট। সূত্রের খবর, চলতি বছরে ৪ দফা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (জেইই মেন) মধ্যে প্রথম দফার পরীক্ষা হয়েছে ফেব্রুয়ারি মাসে। এক্ষেত্রে জানানো হয়েছে, মার্চ, এপ্রিল ও মে-র সেশনে সিবিএসই এবং আইসিএসই-র দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সঙ্গে জয়েন্টের তারিখ মিলে গেলে পড়ুয়ারা অন্য কোনও বিকল্প তারিখে ওই প্রবেশিকা দিতে পারবেন। ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে একথা জানিয়েছে জেইই-র আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ)।

উল্লেখ করা যায়, এবার জয়েন্টের সূচি প্রকাশের পর দেখা গিয়েছে, মে-র জয়েন্টের তারিখে দিল্লির দুই বোর্ডের দ্বাদশ শ্রেণির কিছু বিষয়ের পরীক্ষা পড়েছে। অনেক পড়ুয়া দ্বাদশ শ্রেণি পরীক্ষার পর জয়েন্ট দিয়ে থাকেন। আবার একই দিনে বোর্ডের চূড়ান্ত পরীক্ষা প্রবেশিকা পড়ে যাওয়ায় পড়ুয়ারা সমস্যায় পরার বিষয়টি সামনে আসে। প্রসঙ্গত, আগামী মে-র ২৪, ২৫, ২৬, ২৭ ও ২৮ তারিখে জেইই মেন পরীক্ষা হবে। এক্ষেত্রে পরিষ্কার হয়েছে, যেসব পরীক্ষার্থী দুটি পরীক্ষায় আগ্রহী, তাঁদের ফর্ম পূরণের সময় ওই তারিখগুলির কোনওটিতে বোর্ডের পরীক্ষা রয়েছে কি না, তা উল্লেখ করতে হবে। এমনকী জানাতে হবে, সংশ্লিষ্ট পড়ুয়া কোন বোর্ডের পরীক্ষার্থী ও তাঁর রোল নম্বর। এক্ষেত্রে বোর্ড পরীক্ষার নির্ঘন্ট মেনেই তাঁকে জয়েন্ট বসার তারিখ দেওয়া হবে।

Related posts

Leave a Comment