ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষার ফর্ম পূরণ

UPSC Students

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর সিভিল সার্ভিস পরীক্ষার প্রথম ধাপের ফর্ম পূরণ শুরু হয়েছে। এক্ষেত্রে জানানো হয়েছে, ইউপিএসসি-র ওয়েবসাইট upsconline.nic.in-এ প্রার্থীরা ফর্ম পূরণ করতে পারবেন। ফর্ম পূরণের শেষ তারিখ ২৪ মার্চ। পরীক্ষা হবে ২৭ জুন।

উল্লেখ করা যায়, এ বছর এই পরীক্ষার মাধ্যমে ৭১২টি শূন্যপদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে আরও জানা যায়, এর মধ্যে ২২টি পদ শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য সংরক্ষিত। পরীক্ষায় ২০০ নম্বর করে দুটি পেপার থাকবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *