ডেলাওয়্যারের নাম থাকবে হৃদয়ে : বাইডেন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ। উল্লেখ করা যায়, ওয়াশিংটনে পাড়ি দেওয়ার আগে ডেলাওয়্যারে তাঁর জন্য আয়োজিত এক বিদায় অনুষ্ঠানে আবেগপ্রবণ হতে দেখা যায় জো বাইডেনকে। সূত্রের খবর, সেখানে তাঁর প্রয়াত পুত্র বো-এর নামাঙ্কিত ন্যাশনাল গার্ড সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে দাঁড়িয়ে তাঁর কণ্ঠে শোনা গেল, ডেলাওয়্যারের নাম চিরকাল আমার হৃদয়ে লেখা থাকবে। পাশাপাশি পুত্র বো-এর স্মৃতিচারণায় আমেরিকার শীর্ষ পদ পর্যন্ত পৌঁছনোর পূর্বে তাঁর দীর্ঘ যাত্রাপথ নিয়েও স্মৃতি রোমন্থন করতে দেখা যায় বাইডেনকে। প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার আগে প্রায় ৩ দশক ডেলাওয়্যারের সেনেটর হিসেবে কাজ করেছেন তিনি।

