৫০ বছর পূর্তিতে যশ রাজ ফিল্মস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দীপাবলিতে উপহার। সূত্রের খবর, দর্শককে হলমুখী করার জন্য এবং সংস্থার ৫০ বছর পূর্তিতে যশ রাজ ফিল্মস একগুচ্ছ ছবি ফের রিলিজ করতে চলেছে বড় পর্দায়। এক্ষেত্রে জানা গিয়েছে, দীপাবলির প্রাক্কালে সিনেমা হলে দেখা যাবে ‘কভি কভি’, ‘সিলসিলা’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘বীর জারা’ থেকে শুরু করে বেশ কিছু ছবি। এছাড়া ‘সুলতান’, ‘মর্দানী’ ও ‘দম লগাকে হাইশা’ প্রভৃতি সাম্প্রতিকতম ছবিও রয়েছে। সূত্রের আরও খবর, দেশব্যাপী ৩টি মাল্টিপ্লেক্স চেন হাত মিলিয়েছে যশ রাজ ফিল্মসের এই উদ্যোগে। এক্ষেত্রে জানা যায়, এই মাল্টিপ্লেক্স চেনগুলির কাছ থেকে ছবি-মুক্তি বাবদ কোনও অর্থই নেবে না প্রযোজনা সংস্থা। ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখার জন্য এই বিশেষ স্ক্রিনিংগুলির টিকিট মূল্য ধার্য করা হয়েছে মাত্র ৫০ টাকা করে। এই প্রয়াসের ফলে আরও বেশি সংখ্যক দর্শককে আগামী দিনে হলমুখী করা যাবে বলেই মনে করা হচ্ছে।

