বাংলাদেশের মহানায়িকা কবরী প্রয়াত

Kabori-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলাদেশের মহানায়িকা কবরী (৭১) প্রয়াত। তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে খবর। ঢাকার একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন এই অভিনেত্রী। উল্লেখ করা যায়, ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ ছবির অন্যতমা অভিনেত্রী ছিলেন কবরী। বাংলাদেশের উত্তম-সুচিত্রা নামে জনপ্রিয় ছিল রাজ্জাক ও কবরীর জুটি। ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতী’, ‘ঢেউয়ের পর ঢেউ’, ‘অবাক পৃথিবী’ ও ‘দীপ নেভে নাই’-সহ বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ কবরীর মৃত্যুতে সেদেশের চলচ্চিত্র জগতে শোকের ছায়া। বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয় বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *