কালীপুজোর প্রতিমা নিরঞ্জনের দিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য সরকার কালীপুজোর বিসর্জনের দিন নির্দিষ্ট করে দিয়েছে। আগামী ১৪ নভেম্বর কালীপুজো অনুষ্ঠিত হবে। প্রশাসনিক সূত্রের খবর, ১৫, ১৬ ও ১৭ নভেম্বর প্রতিমা নিরঞ্জন করে দেওয়া যাবে। প্রশাসনিক সূত্রে আরও জানানো হয়েছে, করোনা আবহে চলতি পরিস্থিতির কারণে ভিড় এড়াতে ৩ দিন বিসর্জনের জন্য ধার্য করা হয়েছে।

