লোকাল ট্রেনের যাত্রীদের মান্থলি- সিজন টিকিটের মেয়াদ বাড়াবে রেল

local train and counter

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মান্থলি ও সিজন টিকিটের মেয়াদ বাড়িয়ে দেবে বলছে রেল। লোকালের যাত্রীদের জন্য রয়েছে এই সুখবর।
রেল সূত্রের খবর,যে সব যাত্রীদের যত দিন টিকিটের মেয়াদ বাকি ছিল, তাঁদের ততদিন সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে ৷
করোনা আবহে লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় লোকাল ট্রেন পরিষেবা ৷ দীর্ঘ সাড়ে সাত মাস পর বুধবার ১১নভেম্বর থেকে আবারও চালু হবে লোকাল ট্রেন ৷ হঠাৎ ট্রেন বন্ধ হওয়ার সময় যাত্রীদের মান্থলি বা সিজন টিকিট কাটা ছিল। যাত্রীদের অনেকেরই টিকিটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে ৷ মেয়াদ শেষ হওয়া টিকিটের কী হবে, তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন যাত্রীরা ৷ সূত্রের খবর, রেল এইসব যাত্রীদের আশ্বস্ত করে জানিয়েছে, ট্রেন বন্ধ থাকার সময় যেসব যাত্রীদের টিকিটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাঁদের সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে ৷ আবার পুরনো সিজন টিকিটেই আপাতত ট্রেনে চড়তে পারবেন ট্রেন যাত্রীরা ৷
সূত্রের আরওখবর, ১ মাস, ৩ মাস বা ৬ মাসের মেয়াদের টিকিট একবারে কেটে রাখেন লোকাল ট্রেনের অসংখ্য যাত্রী ৷ রেলের পক্ষ থেকে এক্ষেত্রে জানানো হয়েছে, টিকিট কাউন্টারে গিয়ে পুরনো সিজন টিকিটের মেয়াদ বাড়িয়ে নিতে হবে যাত্রীদের ৷ তবে যে কাউন্টার থেকে টিকিট কাটা হয়েছিল, সেই কাউন্টার থেকেই এই বদল করাতে হবে ৷ তবে সিজন টিকিটের মেয়াদ বাড়ানোর জন্য রেলের টিকিট কাউন্টারে যে লম্বা লাইন পড়বে, এমন সম্ভাবনার কথা আন্দাজ করছে রেল। যাত্রীদের সুবিধার কথা ভেবে আগামী সোমবার সকাল ৮টা থেকেই রেলের টিকিট কাউন্টারগুলিতে সিজন টিকিটের মেয়াদ বৃদ্ধির কাজ করা হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *