১৩৯ প্রোফেসর নিচ্ছে কল্যাণী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রোফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর এবং অন্যান্য পদে ১৩৯ জনকে নিচ্ছে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস। নিয়োগ হবে সরাসরি, গ্রুপ-এ ফ্যাকল্টি পদে, কল্যাণী এইমসে, মোট ৩৯টি বিভাগে। এটি জাতীয় গুরুত্বপ্রাপ্ত অন্যতম নতুন এইমস এবং অ্যাপেক্স হেলথকোয়ার ইনস্টিটিউট এবং প্রধান মন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা (পিএমএসএসওয়াই) -র অধীন।
প্রোফেসর: শূন্যপদ ২৭টি। ৫-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৫৮ বছরের মধ্যে। মাইনে ৩৭,৪০০ – ৬৭,০০০ টাকা। অ্যডিশনাল প্রোফেসর: শূন্যপদ ২২টি। ৫-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৫৮ বছরের মধ্যে। মাইনে ৩৭,৪০০ – ৬৭,০০০ টাকা। অ্যাসোসিয়েট প্রোফেসর: শূন্যপদ ৩১টি। ৫-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। মাইনে ৩৭,৪০০ – ৬৭,০০০ টাকা। অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর: শূন্যপদ ৫৯টি। ৫-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। মাইনে ১৫,৬০০ – ৩৯,১০০ টাকা।
ওপরে বলা ৪টি পদের ক্ষেত্রেই প্রার্থীদের ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট অফ ১৯৫৬ -র অন্তর্গত প্রথম বা দ্বিতীয় সিডিউল অথবা তৃতীয় সিডিউলের পার্ট-টু মেডিক্যাল শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে/ বিষয়ে এমডি/ এমএস বা সমতুল স্বীকৃত পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা/ ইন্টারভিউয়ের মাধ্যমে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১,০০০ টাকা। তফশিলি/ প্রতিবন্ধী/ মহিলা প্রার্থীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।
দরখাস্ত করবেন অনলাইনে, ৫ জানুয়ারি, ২০২১ -এর মধ্যে। অফিসিয়াল ওয়েবসাইট www.aiimskalyani.edu.in বিজ্ঞপ্তি নং AIIMS/KALYANI/RECT./(FAC-III)/2020-21/905. আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

