PresidencyOthers 

প্রেসিডেন্সিতে বিক্ষোভ পড়ুয়াদের

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখতে থাকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পড়ুয়ারা। এক্ষেত্রে তাঁদের বক্তব্য- সমস্ত স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে অবিলম্বে ছাত্র,গবেষক ও শিক্ষকদের প্রবেশাধিকার দিতে হবে। পাশাপাশি, লাইব্রেরী,ল্যাবরেটরি এনং অফিসগুলি অবিলম্বে খুলতে হবে। ক্রমশ পঠনপাঠনকে স্বাভাবিক নিয়মে ফেরানোর প্রক্রিয়া শুরু করতে হবে বলে দাবি জানানো হয়েছে।

এবিষয়ে আরও জানা যায়, অবিলম্বে সমস্ত ফাইনাল ইয়ারের ছাত্র-ছাত্রীদের রেজাল্টের হার্ড কপি, এবং লাইব্রেরীতে বই ফেরত দেওয়ার ব্যবস্থা সহ,সকল ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ সহ সমস্ত অফিসিয়াল কাজের ব্যবস্থা করতে হবে। আবার সমস্ত সিটে ( পি ইউ কোটা এবং ওপেন কোটা) ভর্তি সম্পূর্ণ না হওয়া কাউন্সেলিং বন্ধ করা যাবে না। পি ইউ কোটার সিটে ওয়েটিং-এ ক্যান্ডিডেট থাকাকালীন ওপেনে কনভার্ট করা যাবে না। সমস্ত বিভাগে ভর্তি সম্পূর্ণ হওয়ার আগে কোনও বিভাগেই ক্লাস চালু করা যাবে না। একই সাথে ইউনিফর্মলি পিজি ওয়ান এর ক্লাস শুরু করতে হবে সমস্ত ডিপার্টমেন্টে। ইউজিতে সমস্ত সিটে ভর্তি করতেই হবে, সমস্ত সিট ভর্তি না হওয়া অবধি কাউন্সেলিং প্রসেস বন্ধ করা যাবে না,এবং ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেলেও, যাঁরা আগামীতে ভর্তি হবে তাঁদের জন্য রেমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে গোটা সেমেস্টারের একাডেমিক ক্যালেন্ডার জানাতে হবে স্পষ্ট করে। মিড টার্ম থেকে শুরু করে এন্ড সেমেস্টার পরীক্ষার পদ্ধতি এবং সময় তারিখও স্পষ্ট করে জানাতে হবে। একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা।

Related posts

Leave a Comment