Kidambi Srikanta-2Others Sports 

জার্মান ওপেন কোয়ার্টার ফাইনালে শ্রীকান্ত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিদায় সাইনা-সিন্ধুর। জার্মান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন কিদম্বি শ্রীকান্ত। পুরুষদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোর পদক পেয়েছিলেন তিনি। এই ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে পরাজিত হলেন ভারতের দুই তারকা মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু ও সাইনা নেহওয়াল। পুরুষদের ব্যাডমিন্টনে বিশ্বের প্রাক্তন ১ নম্বর ও প্রতিযোগিতার অষ্টম বাছাই শ্রীকান্ত পরাজিত করেছেন চিনের লু গুয়াং জু-কে। ম্যাচের ফলাফল: ২১-১৬, ২১-২৩ ও ২১-১৮। কোয়ার্টার ফাইনালে শ্রীকান্তের প্রতিপক্ষ টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী ও প্রতিযোগিতার শীর্ষ বাছাই ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন।

Related posts

Leave a Comment