রাজ্য বাজেট-২০২২ ঘোষণার নির্যাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিধানসভায় পেশ হল রাজ্য বাজেট ২০২২। ফ্ল্যাট-বাড়ি কেনাবেচার স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই কর ছাড়ের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সার্কল রেটে ১০ শতাংশ ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। একঝলক বাজেট ঘোষণার চিত্র তুলে ধরা হল।
রাজ্যের নিজস্ব কর বাবদ আয় :২০১০-১১আর্থিক বছরে রাজ্যের নিজস্ব কর বাবদ আয় ছিল২১,১২৯ কোটি টাকা। ২০২২-২৩-এ তা বৃদ্ধি পেয়ে আনুমানিক ৭৯,৩৪৭ কোটি টাকা।
ঋণের শতকরা হার:২০১০-১১আর্থিক বছরে জিএসডিপি নিরিখে ঋণের শতকরা হার ছিল ৪০.৬৫ শতাংশ। তা ২০২২-২৩ সালে হ্রাস পেয়ে আনুমানিক ৩৪.২৩ শতাংশ হয়েছে।
রাজস্ব ঘাটতির শতকরা হার:২০১০-১১আর্থিক বছরে রাজস্ব ঘাটতির শতকরা হার ছিল ৩.৭৫ শতাংশ।২০২২-২৩ সালে তা হ্রাস পেয়ে আনুমানিক ১.৬৫ শতাংশ হয়েছে।
আর্থিক ঘাটতির হার:২০১০-১১ সালের নিরিখে আর্থিক ঘাটতির শতকরা হার ছিল ৪.২৪ শতাংশ। ২০২২-২৩ -এ হ্রাস পেয়ে আনুমানিক ৩.৬৪ শতাংশ হয়েছে।
মোট বাজেট বরাদ্দ একঝলকে: ২০১০-১১ সালে মোট বাজেট বরাদ্দ ছিল ৮৪,৮০৩ কোটি টাকা।২০২২-২৩ সালের বাজেটে তা বৃদ্ধি পেয়ে ৩,২১,০৩০ কোটি টাকা হয়েছে।
রাজ্যের উন্নয়ন খাতে বরাদ্দ:২০১০-১১ সালে রাজ্যের উন্নয়ন খাতে ব্যয় ছিল – ১৮,৭৯৩ কোটি টাকা। ২০২২-২৩ সালে বাজেটে ১,২৬,৩০৫ কোটি টাকার সংস্থান করা হল বলে জানানো হয়েছে।
মূলধন খাতে বরাদ্দ:২০১০-১১আর্থিক বছরে মূলধন খাতে ব্যয় ছিল ২,২২৬ কোটি টাকা। বাজেটে ৩৩,১৪৪ কোটি টাকার সংস্থান করা হয়েছে।
সামাজিক সেবায় বরাদ্দ: ২০১০-১১ সালে এই ক্ষেত্রটিতে ব্যয় হয়েছিল ৬,৮৪৬ কোটি টাকা। এই বাজেটে ৭৩,৪৪১ কোটি টাকার সংস্থান করা হল।
কৃষি ও কৃষি সহায়ক পরিষেবায় বরাদ্দ:২০১০-১১ সালে এই ক্ষেত্রে ব্যয় ছিল ৩,০২৯ কোটি টাকা। এবার বাজেটে ৩৪,১৩০ কোটি টাকার সংস্থান করা হয়েছে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে।
পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ: ২০১০-১১ আর্থিক বছরে এই ক্ষেত্রে ব্যয় ছিল ১,৭৫৯ কোটি টাকা। এবার বাজেটে ১০,৪২২ কোটি টাকার সংস্থান করা হল বলে জানানো হয়েছে।
২০২২-২৩ আর্থিক বছরে রাজ্যের গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহের বরাদ্দ: লক্ষীর ভান্ডার১০,৭৬৭ কোটি টাকা,কৃষক বন্ধু প্রকল্প ৪,৯৯৩.৬৪ কোটি টাকা,জয়বাংলা পেনশন-নারী ও শিশু বিকাশ প্রকল্পে সমাজ কল্যাণ দফতরের মাধ্যমে মহিলাদের পেনশন বরাদ্দ-৩,০৬৫.২৮ কোটি টাকা। এছাড়া পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে বার্ধক্য পেনশন ২,০৬৩.২১কোটি টাকা। আবার স্বাস্থ্য সাথী প্রকল্পে ২,৫০০,০০ কোটি টাকা।
পাশাপাশি যুবশ্রী প্রকল্পে ১৮০.০০ কোটি টাকা,কন্যাশ্রী প্রকল্পে ১,৮৫৮.৬৪ কোটি টাকা, রুপশ্রী৭৫০.০০ কোটি টাকা, শিক্ষাশ্রী প্রকল্পে ১১৫.০০ কোটি টাকা, জলস্বপ্ন প্রকল্পে ২,২২১,০০ কোটি টাকা ও ঐক্যশ্রী প্রকল্পে ৯৫৬.০০ কোটি টাকা।

