নারী নিরাপত্তায় এগিয়ে কলকাতা:সমীক্ষা রিপোর্ট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মেয়েদের জন্য কলকাতা নিরাপদ শহর। সরকারি রিপোর্টে এই তথ্য তুলে ধরা হয়েছে। সূত্রের খবর,কলকাতা এমনিতেই অন্য ৫টি শহরের থেকে নারী নিরাপত্তায় এগিয়ে রয়েছে ।এক্ষেত্রে বলা হয়েছে, শুধু প্রশাসনিক সতর্কতা নয়, এর কৃতিত্ব রয়েছে বাসিন্দাদেরও। সূত্রের আরও খবর, NCRB–এর দেওয়া তথ্য অনুযায়ী কলকাতা মহিলাদের জন্য নিরাপদতম শহর হিসাবে বিবেচিত হয়েছে। এই শহরে নারী হেনস্থার সংখ্যা সবচেয়ে কম বলে জানানো হয়েছে ওই সরকারি রিপোর্টে ।এক্ষেত্রে আরও জানা যায়, দেশের ১৯টি মেট্রো শহরের মধ্যে কলকাতায় নারী নির্যাতনের সংখ্যা সবচেয়ে কম। পাশাপাশি NCRB–এর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও জানা গিয়েছে, শহরে শিশু কন্যা নির্যাতনের একটিও ঘটনা ঘটেনি। তবে যে মহিলারা নির্যাতনের অভিযোগ করেছেন, তাঁদের বয়স ১৮ বছরের উপরে। এই পরিসংখ্যান কলকাতাকে একেবারে নিরাপদতম শহর হিসাবে তুলে ধরেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী জানা যায়, ২০১৯ সালে কলকাতা শহরে মাত্র ১৪টি হেনস্থার অভিযোগ জমা পড়েছে।অন্য সমস্ত মেট্রো শহরে সংখ্যাটা এর থেকে বেশি। কেবলমাত্র তামিলনাড়ুর কোয়েম্বাটোর শহরে একটিও নারী নির্যাতনের ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে ওই রিপোর্টে।
এক্ষেত্রে পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রশাসন সতর্ক থাকায় নারী নিরাপত্তা দেওয়া সম্ভব হয়েছে। অন্যদিকে NCRB–এর তথ্যে আরও জানানো হয়, ২০১৯ সালে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ৫৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে।তালিকার শীর্ষে রয়েছে দিল্লি। ওইস্থানে নারী হেনস্থার ঘটনা ঘটেছে ১২৩১টি। আবার রাজস্থান রাজ্য হিসাবে মহিলাদের জন্য সবচেয়ে সুরক্ষাহীন শহর হিসাবে উঠে এসেছে। এক্ষেত্রে ১৮ হাজার গার্হস্থ্য হিংসার তথ্য তুলে ধরা হয়েছে ওই রিপোর্টে।

