ভারতীয় বায়ুসেনার ৮৮তম প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা অমিত-রাজনাথের

Indian Air Force

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ ভারতীয় বায়ুসেনা দিবস উপলক্ষ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিনন্দন জানালেন। ভারতীয় বায়ুসেনার ৮৮ তম প্রতিষ্ঠা দিবসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে জানিয়েছেন, আজ বায়ুসেনা দিবসে আকাশ যোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা এবং অভিনন্দন। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে বায়ুসেনাদের শুভেচ্ছা প্রকাশ করেছেন।

সূত্রের খবর, রাজনাথ সিং জানান, দীর্ঘ ৮৮ বছর ধরে ভারতীয় বায়ুসেনা নিষ্ঠা ও আত্মত্যাগের মধ্য দিয়ে চলছে। তিনি আরও বলেছেন, ভারতীয় বায়ুসেনা আমাদের গর্ব এবং ভারতীয় বায়ুসেনার জন্য গোটা দেশের গর্ব। সূত্রের আরও খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে সাহায্যের প্রয়োজনে সবসময় এগিয়ে আসবেন।

অন্যদিকে পূর্ব লাদাখে চিনা আগ্রাসন রুখতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতীয় বায়ুসেনা। সীমান্তে মোতায়েন করা হয়েছে সুখোই ৩০ এম কে আই, মিরাজ ২০০০, জাগুয়ার, মিগ ২৯। বর্তমানে ভারতের হাতে রয়েছে রাফাল যুদ্ধবিমান। আবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *