Voter CardOthers 

ভোটার তালিকা সংশোধনের কাজ স্বাস্থ্যবিধি মেনে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মীরা রীতিমতো বর্মে সজ্জিত হয়ে করোনা পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করছেন। নির্বাচন কমিশনও করোনাকালে ভোটের কাজে নিজেদের কর্মীদের জন্য সুরক্ষার ব্যবস্থা করছে। সূত্রের খবর, আগামী ১৮ নভেম্বর থেকে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে করা হবে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে বুথ লেভেল অফিসার (বিএলও) ও ডেজিগনেটেড অফিসারদের (ডিও)-র জন্য মাস্ক বা মুখাবরণ, স্যানিটাইজার এবং গ্লাভস বা দস্তানার ব্যবস্থা করা হচ্ছে বলে সরকারিভাবে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment