সেক্টর ফাইভে কৃষি বিল নিয়ে বিতর্ক সভা

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: সেক্টর ফাইভে মার্টিনবর্ন বিল্ডিংয়ে কৃষি বিল নিয়ে বিতর্ক সভা অনুষ্ঠিত হয়। ওই বিতর্ক সভায় উপস্থিত ছিলেন সিপিএমের মোহাম্মদ সেলিম, বিজেপির রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ ও তৃণমূলের রাহুল চক্রবর্তী। ওই বিতর্ক সভায় কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন মোহাম্মদ সেলিম। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষ জানালেন, ৫ টাকার আলু ৩৫ টাকায় কিনছি। চাষিরা দাম পাচ্ছে না। বাংলায় আলু নেই, এমনটা ভাবাও ঠিক নয়। রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হতেও দেখা গেল তাঁকে। পাশাপাশি কৃষি বিল পাশ করানো নিয়ে কেন্দ্রের সমালোচনা করলেন তৃণমূলের পক্ষে রাহুল চক্রবর্তী। ওই বিতর্ক সভায় কৃষি বিল ছাড়াও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ও উঠে এসেছে বক্তাদের কথায়। করোনা আবহে মানুষের বিভিন্ন সমস্যার বিষয়েও আলোকপাত করেছেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *