২৯ দিন পর জামিনে মুক্ত রিয়া, সৌভিকের জামিন খারিজ

REHA

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: অবশেষে জামিন পেলেন রিয়া চক্রবর্তী। জানা গিয়েছে, ২৯ দিন জেলে কাটিয়ে অবশেষে মুক্তি পেলেন তিনি। এদিন মুম্বই হাইকোর্ট রিয়া চক্রবর্তীকে ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে বলে খবর। তবে রিয়া জামিন পেলেও তাঁর ভাই শৌভিক চক্রবর্তী অবশ্য জামিন পেলেন না।

সূত্রের খবর, এদিন মুম্বই হাইকোর্টের জাস্টিস এস ভি কোতওয়াইয়ের সিঙ্গল বেঞ্চ ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে রিয়া চক্রবর্তীকে জামিন দেয়। তবে তাঁর পাসপোর্ট জমা রাখা হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি জামিন পেয়েছেন দীপেশ সাওয়ান্ত, স্যামুয়েল মিরান্ডা। তবে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী ও আবদুল বাসিতের জামিনের আবেদন খারিজ করে দেয় মুম্বাই হাইকোর্ট।

আদালত সূত্রে খবর, তদন্তকারীদের অনুমতি ছাড়া রিয়া মুম্বই ছাড়তে পারবেন না। পাশাপাশি ১০ দিন অন্তর তাঁকে সংশ্লিষ্ট থানায় হাজিরাও দিতে বলা হয়েছে। এই মুহূর্তে কোনও ভাবেই তিনি ভারতের বাইরে যেতে পারবেন না বলেও আদালত সূত্রে জানা যায়।

উল্লেখ্য, গত ১৪ জুন বান্দ্রার বাড়ি থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। এরপর উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। টানাপোড়েনের মধ্যে ঘটনার তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে। জানা যায় সুশান্ত মাদ নিতেন। মাদক যোগের তদন্ত শুরু করে নারকোটিস কন্ট্রোল ব্যুরো।

এরপর টানা ৩দিন জিজ্ঞাসাবাদের পর গত ৮ সেপ্টেম্বর মাদক যোগের অভিযোগে রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে এনসিবি। তাঁকে চোদ্দ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *