RAMESH SENBreaking News 

প্রয়াত হলেন রমেশ সেন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রয়াত হলেন সত্যজিৎ রায়ের সহকারী রমেশ সেন (৯০)। তিঁনি বহুদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন।
‘পথের পাঁচালির’ সময় সহকারী সম্পাদক হিসাবে সত্যজিৎ রায়ের ইউনিটে কাজ শুরু করেছিলেন তিঁনি। সত্যজিতের কাছেই তিঁনি কাজ শিখেছিলেন। সূত্রের খবর, নায়ক থেকে শুরু করে সত্যজিতের শেষ ছবি পর্যন্ত সহকারী পরিচালক হিসাবে তিঁনি কাজ করেছেন। পরবর্তীতে সত্যজিৎ পুত্র সন্দীপ রায়ের ইউনিটে সহকারী পরিচালক হিসাবেও কাজ করেন। এছাড়াও তরুণ মজুমদার ও ঋত্বিক ঘটকের মতো পরিচালকদের সঙ্গেও সহকারী হিসাবেও কাজ করেছেন রমেশবাবু। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

Related posts

Leave a Comment