কাতার বিশ্বকাপের ছাড়পত্র আর্জেন্টিনার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ব্রাজিলের পর কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনাও কাতার বিশ্বকাপের ছাড়পত্র আদায় করে নিল। সান খুয়ান সেন্টেনারিয়ো স্টেডিয়ামে ম্যাচ শেষে দর্শকদের উল্লাস দেখা গেল। গ্যালারিতে জ্বালানো হল আতসবাজিও। তবে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে ম্যাচটি গোলশূন্য ড্র হল। লাতিন আমেরিকার ফুটবল ইতিহাসে এক ভিন্ন ম্যাচ হিসাবে চিহ্নিত হয়ে থাকল। রুদ্ধশ্বাস ম্যাচের পরিবর্তে ম্যাচটি অত্যন্ত মন্থর ম্যাচ হিসেবে জায়গা পেল।

