ইউরো কাপে সেরা অঘটন-ট্রাইবেকারে ফ্রান্সের বিদায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইউরো কাপে সেরা অঘটন। পেনাল্টিতে হার ফ্রান্সের। কোয়ার্টার ফাইনালে সুইসরা। ফ্রান্স বনাম সুইৎজারল্যান্ড ম্যাচের ফলাফল ৯০মিনিট ও অতিরিক্ত সময়ে ৩-৩ হয়। এরপর ট্রাইবেকারে ৪-৫ ফলাফলে জয়ী হয় সুইৎজারল্যান্ড।
বেঞ্জিমা-পোগবাদের দুরন্ত লড়াই শেষ পর্যন্ত ব্যর্থ হল। ২ মিনিটের ব্যবধানে ২ টি গোল করেছেন করিম বেঞ্জিমা ৷ ম্যাচের ৫৭ ও ৫৯ মিনিটে বেঞ্জিমার গোলে ২-১ ফলাফলে এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচে গোলের ব্যবধান আরও বাড়ে। গোল করেন পল পোগবা ৷ এরপর ফলাফল হয়ে যায় ৩-১ ৷
অন্যদিকে ম্যাচের ১৫ মিনিটে গোল করা সেফেরোভিচ আরও একটি গোল করেন ৮১ মিনিটে ৷ ৯০ মিনিটে গাভরানোভিচের গোলে ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩-৩ ৷ অতিরিক্ত সময়ে কোনও দলই গোলের ব্যবধান বাড়াতে পারেনি ৷ খেলা শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুট আউটে যায় ৷ পেনাল্টিতে ৫-৪ গোলে ম্যাচ জিতে যায় সুইৎজারল্যান্ড ৷
ফ্রান্সের পক্ষে পল পোগবা, জিরোড, থুরাম ও কিম্পবে পেনাল্টিতে গোল করেছেন। এমবাপে ব্যর্থ হতেই ফ্রান্সকে বিদায় নিতে হল ৷ অন্যদিকে সুইৎজারল্যান্ডের পক্ষে গোল করেছেন গাভরানোভিচ, সারহ,আকাঞ্জি, ভারগাস ও মাহমাদিস।

