Kolkata Municipality-2Others 

পুরসভায় ই-ফাইলের ওপর গুরুত্ব

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কম্পিউটারেই পুরসভার যাবতীয় কাজ এবার থেকে হবে। ই-ফাইলে কাজ হবে বলে জানা গিয়েছে। পুরসভা সূত্রের খবর, পুরোপুরি তুলে দেওয়া হবে কাগজের ফাইল তৈরির প্রক্রিয়া। মেয়র পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কাগজের ভার কমাতেই ই-ফাইলের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এক্ষেত্রে জানা যায়, ধীরে ধীরে পুরসভার সব বিভাগ ও বরো অফিসেও ই-ফাইলে কাজ হবে। এরফলে কাজে স্বচ্ছতা আসবে বলেও জানানো হয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, গুরুত্বপূর্ণ নথি ছাড়াও পুরসভার বিভিন্ন দফতরে জমা হয়ে থাকা পুরনো কাগজ ও ফাইল সরিয়ে ফেলা হবে।

Related posts

Leave a Comment