উদ্যান তৈরির পরিকল্পনা পুরসভার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উদ্যানের ভাবনা কলকাতা পুরসভার। সূত্রের খবর, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট সংলগ্ন রাস্তার ধারে একটি উদ্যান তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কলকাতা পুরসভার উদ্যোগে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, বাঁশের কাঠামো দিয়ে ওই উদ্যান ঘিরে দেওয়া হবে। উদ্যান তৈরির জন্য আহ্বান করা দরপত্রে সেই শর্তই রাখা হয়েছে বলে খবর। এ বিষয়ে আরও জানা যায়, ওই কাজের জন্য প্রায় ৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

