অভিযানের মধ্যমণি স্বাতী-কে ঘিরে উচ্ছ্বাস

Swati Mohan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতীয় সময় রাত ২টা ২৫ মিনিটে স্বাতীর নেতৃত্বে পৃথিবী থেকে ৪৭০০ লক্ষ কিলোমিটার দূরে লালগ্রহের মাটিতে নামল নাসা-র যান ‘পার্সিভিয়ারেন্স’। এরপর সোশ্যাল মিডিয়ায় জয়ের উল্লাস। সূত্রের খবর, ভাইরাল ভারতীয় তরুণী স্বাতী মোহন ও তাঁর কপালের ছোট্ট টিপ ঘিরে উন্মাদনা। উল্লেখ করা যায়, মঙ্গলযানের অবতরণ পর্ব সরাসরি সম্প্রচার করা হয় নাসার জেড প্রোপালশন ল্যাব (জেপিএল) থেকে।

নাসার ইউটিউব চ্যানেলে চোখ রেখেছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের অগণিত দর্শক। পর্দায় ভেসে উঠে অভিযানের মধ্যমণি ভারতীয় বিজ্ঞানী স্বাতী মোহনের মুখ। মুখ ছিল মাস্কে ঢাকা। রাত ২টা ২৫ মিনিটে ঘোষণা করা হল- ‘টাচডাউন কনফার্মড’, পার্সিভিয়ারেন্স-এর পৌঁছে গিয়েছে খবর। জেড প্রোপালশন ল্যাবে তখন স্বাতী মোহনকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ। অন্যদিকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা সোশ্যাল মিডিয়াতেও।

সূত্রের আরও খবর, স্বাতীর স্বামীর বাড়িও বেঙ্গালুরুতে। জীবনের বিশেষ দিন তাঁর সামনে। মহাকাশ গবেষণার সঙ্গে তিনি যুক্ত দীর্ঘকাল। শনির ক্যাসিনি অভিযান ও চাঁদের একটি অভিযানে যুক্ত ছিলেন তিনি। উল্লেখ্য, ২০২০ সালের মঙ্গল অভিযানের কাজ শুরু হয়েছিল ২০১৩ সাল থেকে। অভিযানের শুরু থেকেই রয়েছেন স্বাতী। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ৯ বছর বয়সে হলিউডের ছবি স্টার ট্রেক দেখার পর মহাকাশের প্রতি আগ্রহ তৈরি হয়। পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করার পর ভবিষ্যৎ পরিকল্পনার কাজ শুরু হয়। নজরকাড়া সাফল্যের পর তাঁর প্রতিক্রিয়া, আমার ভাগ্য আসলে ভাল। ভাল শিক্ষক পেয়েছিলাম। পড়াশোনাটা সহজ হয়ে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *