Kolkata MunicipalityOthers 

বিভিন্ন উদ্যানে চুক্তির ভিত্তিতে মালি নিয়োগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতা পুরসভার ১-১৬ নম্বর বরোর অধীনস্থ বিভিন্ন উদ্যানে চুক্তির ভিত্তিতে মালি নিয়োগ করতে চলেছে। সেই প্রক্রিয়াও শুরু হয়েছে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে। এ বিষয়ে পুরসভা সূত্রে আরও জানা যায়, প্রাথমিকভাবে ১৫০ জন মালিকে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। এক্ষেত্রে আরও জানা যায়, দরপত্র প্রক্রিয়ায় নির্বাচিত বেসরকারি সংস্থার মাধ্যমে তাঁদের নিয়োগ করা হবে। পাশাপাশি তাঁদের বেতন-সহ আনুষঙ্গিক খরচ বাবদ প্রায় ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর।

Related posts

Leave a Comment