যত্রতত্র থুতু ফেললেই হবে জরিমানাঃ একগুচ্ছ পদক্ষেপ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : একগুচ্ছ পদক্ষেপ করছে প্রশাসন। যত্রতত্র থুতু ফেললেই জরিমানা। বিপর্যস্ত পরিস্থিতির আবহে সংক্রমণ রুখতে এই ব্যবস্থা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যত্রতত্র থুতু ফেলা বন্ধ করতে হবে। এরপর কলকাতা পুলিশও যত্রতত্র থুতু ফেলা বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে চলেছে। লালবাজার সূত্রে জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ স্পিটিং ইন পাবলিক প্লেস অ্যাক্ট, ২০০৩ বলে একটি আইন রাজ্যে আগে থেকেই বলবৎ রয়েছে। সেই আইন অনুযায়ীই যেখানে-সেখানে কেউ থুতু ফেললে পুলিশ জরিমানা করতে পারবে। পাশাপাশি এই সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহার, অকারণে বাড়ি থেকে না-বেরনোর মতো সতর্কতাও রয়েছে। লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, আগে এই আইনে যত্রতত্র আবর্জনা ফেলা বা থুতু ফেলার জন্য সর্বনিম্ন ৫০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার বিধান ছিল। অধিকাংশ ক্ষেত্রে যত্রতত্র থুতু ফেলার জন্য ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা যায় ওই আইন অনুযায়ী মোতাবেক।

