মানবতার বিশ্বকাপ জেতার জন্য মরিয়া লড়াই চাইঃ শাস্ত্রী

Rabi Shastri

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মানবতার বিশ্বকাপ জিতবই, মন্তব্য রবি শাস্ত্রীর। বিপর্যস্ত পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে গোটা দেশ। তবে বিশ্বকাপের থেকেও অনেক কঠিন এই লড়াই। ভারতীয় ক্রিকেট দলের কোচের স্পষ্ট বক্তব্য, “এই জন্য দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে আমাদের। বিশ্বকাপ জয়ীর জন্য মরিয়া লড়াই করা ছাড়া আর কিছু করার থাকে না।” বিরাট কোহলিদের কোচ রবি শাস্ত্রীর আরও মন্তব্য, পরিস্থিতিকে দেখে সাধারণ কোনও বিশ্বকাপ বলে মনে হচ্ছে না। সমস্ত বিশ্বকাপের মধ্যে সবচেয়ে সেরা বিশ্বকাপ হল– এর বিরুদ্ধে আমাদের সারা দেশবাসীকে এক হতে হবে। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ভারতে ততটা মারাত্মক চেহারা এখনও নেয়নি। কেন্দ্রীয় সরকারের উদ্যোগের প্রশংসাও করেছেন প্রাক্তন এই ক্রিকেটার। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এই রোগকে থামানোর জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে, তা মানতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখুন। এটা সহজ নয়, জানি। যে-কোনও ম্যাচ জেতার জন্য কিছু যন্ত্রণা ভোগ করতে হয়। মানবতার বিশ্বকাপ জেতার জন্য এছাড়া কোনও উপায় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *