EXERCINGLifestyle Others 

করোনা রুখতে ব্যায়ামের প্রয়োজনীয়তা,দাবি গবেষকদের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মাত্র কয়েক মিনিটের শরীরের কসরত।আর তাতেই তৈরি হবে উৎসেচক।নিয়মিত ব্যায়াম করলে রোখা যাবে শ্বাসকষ্ট।এই শ্বাসকষ্ট করোনার প্রধান লক্ষণ।এমনই তথ্য জনসমক্ষে আনল আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। পাশাপাশি তাঁদের গবেষণায় উঠে এসেছে অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোম বা এআরডিএস দূর করার পদ্ধতি।ওই গবেষকরা জানিয়েছেন, শারীরিক পরিশ্রমের কোনও বিকল্প নেই। করোনা আক্রান্তরা প্রধানত চূড়ান্ত শ্বাসকষ্টে ভোগেন। ইউএস সেন্টার্স ফর ডিসট্রেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশ সূত্রে জানানো হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার পরেই শ্বাসকষ্টে আক্রান্ত হন ২০থেকে ৪২শতাংশ মানুষ।এক্ষেত্রে আইসিইউতে ভর্তি হওয়া ৬৫থেকে৮৫ বছর বয়সী রোগীদের মধ্যে ৪৫ শতাংশ বাঁচার সম্ভাবনা থাকেনা। গবেষকরা আরও জানিয়েছেন, কার্ডিভাস্কুলার এক্সারসাইজ করলে বেশি পরিমান উৎসেচক তৈরি হয়।এক্ষেত্রে শরীরের নানা অঙ্গের কার্যকলাপ সচল থাকে।যার ঘাটতি হলে শুরু হয় ফুসফুসের জটিল অসুখ ও হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা।এছাড়া কিডনি ফেলিওর হওয়ার সম্ভাবনাও থাকে।তাই সোশ্যাল ডিসট্যান্সিংয়ের পাশাপাশি সুস্থ থাকতে ব্যায়ামের অভ্যাস জরুরি,দাবি গবেষকদের।

Related posts

Leave a Comment