স্নাতকোত্তরে ভর্তির দিন বাড়ানোর দাবি নিয়ে অভিযান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভর্তির দিন বাড়ানোর দাবি। সূত্রের খবর, স্নাতকোত্তরে ভর্তির দিন বাড়িয়ে সব পড়ুয়াকে ভর্তির সুযোগ দিতে হবে- এমনই দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ইউনিটি। করোনা আবহে এই বছর চূড়ান্ত বর্ষ এবং চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা নেওয়ার পর দেখা যায়, ওই পরীক্ষাগুলিতে যাঁরা পাশ করেছেন, তাঁদের অনেকেরই অন্য সিমেস্টার বা বছরে ব্যাকলগ রয়েছে। এক্ষেত্রে তাঁরা সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন জানিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ওই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে। আবার এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে স্নাতকোত্তরে ভর্তির দিন। জানা গিয়েছে, ওই পড়ুয়াদের এক্ষেত্রে দাবি, স্নাতকোত্তরে ভর্তির সময় বাড়িয়ে সবাইকে ভর্তির ব্যবস্থা করতে হবে।

