ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি মাউন্ট সিনাবুঙ জাগল

mount sinabung and indonesia

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ায় পুরোপুরি জেগে উঠেছে আগ্নেয়গিরি মাউন্ট সিনাবুঙ। সূত্রের খবর,৪ কিমি উচ্চতায় পৌঁছেছে ছাই। এক্ষেত্রে আরও জানা গিয়েছে,প্রবল বিস্ফোরণের পর প্রচুর পরিমাণে লাভা নির্গত হতে শুরু করেছে। কালো ধোঁয়াতে ছেয়ে গিয়েছে ওই সব এলাকার আকাশ। সূত্রের আরও খবর,২৮টি গ্রামের প্রায় ৪ হাজার মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসন সূত্রের খবর,এর জেরে বন্ধ বিমান পরিষেবা। উল্লেখ করা যায়,ইন্দোনেশিয়ায় ১৩০টির বেশি আগ্নেয়গিরি রয়েছে। মাঝে মাঝে ওই সব আগ্নেয়গিরি সক্রিয় হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *