diana and birthdayBreaking News Others World 

লেডি ডায়ানার জন্মদিনে মূর্তি উদ্বোধন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লেডি ডায়ানার ৬০ তম জন্মদিনে তাঁর মূর্তি উদ্বোধন করলেন প্রিন্স উইলিয়াম ও হ্যারি। পাশাপাশি দেখা গেল প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি ৷ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজ পরিবারের এই দুই ভাই ৷ লন্ডনের কেনসিংটন প্রাসাদের বাগানে ডায়ানার মূর্তি উদ্বোধন করা হয়েছে।

সূত্রের খবর,এক যৌথ বিবৃতির মাধ্যমে উইলিয়াম ও হ্যারি তাঁদের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, মায়ের ৬০ তম জন্মদিনে আমরা তাঁর ভালবাসা, শক্তি ও ব্যক্তিত্বকে স্মরণ করছি ৷ এই গুণগুলিই তাঁকে বিশ্বজুড়ে কল্যাণমূলক কাজের জন্য শক্তি হিসেবে তৈরি করেছিল ৷ পাশাপাশি তাঁরা আরও মন্তব্য করেছেন, এই মূর্তি তাঁর জীবন ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হবে।

সূত্রের আরও খবর,আমেরিকান অভিনেত্রী মেগান মার্কলকে হ্যারি বিয়ে করার পর দু’ ভাইয়ের মধ্যে ব্যবধান বাড়ে ৷ এরপর উইলিয়াম ও হ্যারির যৌথ উপস্থিতি ও বিবৃতি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই ৷ এপ্রিল মাসে ঠাকুরদা প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিতে তাঁদের একত্রে দেখা যায় ৷ ডায়ানার মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিতি ছিল স্বল্প সংখ্যক মানুষের। ডায়ানার ভাই চার্লস স্পেনসার ও তাঁর দুই বোন সারা ও জেন উপস্থিত ছিলেন ৷১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর লেডি ডায়ানা প্রয়াত হন ৷ চিরতরুণী হিসেবে তিনি আজও জনপ্রিয় ৷

Related posts

Leave a Comment