ইউরো কাপে ইউক্রেন স্বপ্ন দেখছে ব্রিটিশ বধের

ukraine and england

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সুইডেনের বিপক্ষে অসাধারণ একটি জয়। এরপর ইউরোর কোয়ার্টার ফাইনালে স্থান করে নিল ইউক্রেন। প্রতিপক্ষ জার্মানিকে হারিয়ে দেওয়া ইংল্যান্ড। ইউক্রেনের কোচ আন্দ্রেই শেভচেঙ্কো আশাবাদী। ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে অঘটন ঘটানোর চেষ্টা করে চলেছেন তিনি। ইউক্রেনের ফুটবল ইতিহাসে তারকা বলা চলে শেভচেঙ্কোকে । তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছে ইউক্রেনের ভার ।

ইউক্রেন স্বপ্ন দেখছে অনেক বড় কিছু করে দেখানোর। শনিবার ইউক্রেনের কোয়ার্টার ফাইনাল খেলা। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন,ইউক্রেনের কঠিন পরীক্ষা ব্রিটিশদের বিপক্ষে। এবার ইংল্যান্ড খুবই ভাল দল। কোচ ও কোচিং স্টাফ নিয়ে দলটা শক্তিশালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *