LHM CollegeOthers 

৬২ ল্যাব টেকনোলজিস্ট নিচ্ছে লেডি হার্ডিং মেডিক্যাল কলেজ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্টের পদে ৬২ জনকে নিচ্ছে নতুন দিল্লির লেডি হার্ডিং মেডিক্যাল কলেজ অ্যান্ড শ্রীমতী সুচেতা কৃপালনি হাসপাতাল এবং কলাবতী চিল্ড্রেন’স হাসপাতালে। নিয়োগ হবে গ্রুপ-বি নন-গেজেটেড নন মিনিস্টেরিয়াল পদে। নীচের মতো যোগ্যতার ভারতীয় প্রার্থীরা আবেদন করতে পারেন।

লেডি হার্ডিং মেডিক্যাল কলেজে অ্যান্ড শ্রীমতী সুচেতা কৃপালনি হাসপাতাল: মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট: শূন্যপদ ৫০টি (অসং ২২, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৩, আর্থিকভাবে দু্র্বল ৫ এবং এসবের মধ্যে শারীরিক প্রতিবন্ধী ২)। মেডিক্যাল ল্যাবরেটির সায়েন্সের স্বীকৃত ব্যাচেলর ডিগ্রি থাকা চাই। সঙ্গে স্বীকৃত হাসপাতাল/ ইনস্টিটিউশনে মেডিক্যাল ল্যাবরেটির টেকনোলজিস্ট বা ল্যাবরেটির টেকনোলজিস্ট পদে ২ বছরের কাজের অভিজ্ঞতা। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সরকারি কর্মচারীরা ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।

কলাবতী চিল্ড্রেন’স হাসপাতাল: মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট: শূন্যপদ ১২টি (তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ৬, আর্থিকভাবে দু্র্বল ৩)। মেডিক্যাল ল্যাবরেটির সায়েন্সের স্বীকৃত ব্যাচেলর ডিগ্রি থাকা চাই। সঙ্গে স্বীকৃত হাসপাতাল/ ইনস্টিটিউশনে মেডিক্যাল ল্যাবরেটির টেকনোলজিস্ট বা ল্যাবরেটির টেকনোলজিস্ট পদে ২ বছরের কাজের অভিজ্ঞতা। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সরকারি কর্মচারীরা ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। মাইনে ওপরের মতোই।

তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ এবং সংরক্ষিত শ্রেণির প্রতিবন্ধী ও অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বয়সের হিসাব করতে হবে ২২-৮-২০২০ তারিখের সাপেক্ষে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হয়ে থাকতে হবে ২২ অগস্টের মধ্যে। শারীরিকভাবে সুস্থদের থেকে বাছাই করবে দিল্লির লেডি হার্ডিং মেডিক্যাল কলেজে অ্যান্ড শ্রীমতী সুচেতা কৃপালনি হাসপাতাল মেডিক্যাল বোর্ড/ লিখিত পরীক্ষার মাধ্যম।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৫০০ (তফশিলি হলে ৩০০) টাকা। তফশিলি/ শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন এনটিআর পোর্টাল bharatkosh.gov.in -এর মাধ্যমে। দরখাস্তের সঙ্গে ফি পেমেন্টের প্রমাণপত্রের কপি দিতে হবে। এছাড়া দিতে হবে যাবতীয় (বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি) প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত জেরক্স। সরকারি কর্মচারী হলে দিতে হবে নো অবজেকশন সার্টিফিকেট।

দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ সঠিকভাবে পূরণ করে। সঠিকভাবে পূরণ করা দরখাস্ত যাবতীয় প্রমাণপত্রের কপি-সহ স্পীড/ রেজিস্টার্ড পোস্টে পাঠাতে হবে এই ঠিকানায়: Director, LHMC & SSKH, Shaheed Bhagat Singh Marg, New Delhi. পৌঁছনো চাই ২২ অগস্টের মধ্যে।

বিজ্ঞপ্তি ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment