স্পেন বনাম পোল্যান্ডের ম্যাচ শেষ হল ১-১ ফলাফলে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ‘ইউরো-২০২০’-র দুই ম্যাচই শেষ হল ড্র অবস্থায়। সেভিয়ার মাঠে গ্রুপ- ‘ই’-র ম্যাচে স্পেন বনাম পোল্যান্ডের ম্যাচ শেষ হল ১-১ ফলাফলে। হাঙ্গেরি বনাম ফ্রান্সের ম্যাচও ড্র হয়। ওই ম্যাচেরও ফলাফল ১-১। ৩ পয়েন্ট দরকার ছিল রবার্ট লেয়নডস্কিদের বিরুদ্ধে। পর পর দু-ম্যাচ ড্র হওয়ায় স্পেনের পয়েন্ট এখন ২। আবার লুইস এনরিকের প্রশিক্ষণাধীন দল রইল ৩ নম্বরে। দু-ম্যাচের পর এক পয়েন্ট নিয়ে ৪ নম্বরে থাকল পোল্যান্ড।
উল্লেখ্য, শুরুতে আলভারো মোরাতার গোলে ১-০ ফলাফল এগিয়ে গিয়েছিল স্পেন। রেফারি ভিডিও প্রযুক্তির সাহায্য নিয়ে মোরাতার গোল মঞ্জুর করেছিলেন। এরপর ৫৪ মিনিটে ডানদিক থেকে ভেসে আসা বলে মাথা দিয়ে সমতা ফেরান লেয়নডস্কি। এর ৪ মিনিট পরই পেনাল্টি পায় স্পেন। মোরেনো সেই পেনাল্টি পোস্টে মেরেছেন। ফিরতি বলে মোরাতার প্রচেষ্টাও ব্যর্থ হয়েছিল।

