বিশ্ব কর্পোরেট মানচিত্রে ভারতীয় বংশোদ্ভূত লীনা

Lina Nayar-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শ্যনেলের শীর্ষে ভারতীয় কন্যা লীনা নায়ার। আবারও বিশ্ব কর্পোরেট মানচিত্রে ভারতীয় বংশোদ্ভূত মহিলা স্থান করে নিলেন। আগামী বছর থেকে ফরাসি বিলাসবহুল পণ্য সংস্থা শ্যনেলের গ্লোবাল চিফ এগজিকিউটিভ হতে চলেছেন লীনা নায়ার। বর্তমানে তিনি রয়েছেন হিন্দুস্তান ইউনিলিভারের মানবসম্পদ বিভাগের প্রধান। উল্লেখ করা যায়, পেপসিকো-র প্রাক্তন সিইও এবং চেয়ারপার্সন ইন্দ্রা নুয়ির পর এই প্রথম কোনও ভারতীয় মহিলা বহুজাতিক ব্র্যান্ডের দায়িত্ব পেতে চলেছেন।

১৯১০ সাল থেকে কোকো শ্যনেলের হাতে তৈরি শ্যনেলের ব্যবসা ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বে। ব্র্যান্ডটি তৈরি করে সুগন্ধী, গয়না ও ব্যাগের মতো অ্যাকসেসরিজ। এ বিষয়ে আরও জানা যায়, তৈরি পোশাকের পাশাপাশি রয়েছে ওত কুতুর বা ডিজাইনার পোশাকের সম্ভারও। এক্ষেত্রে যার ফ্যান মেরিলিন মনরো থেকে শুরু করে হালের নিকোল কিডম্যান ও কিয়ারা নাইটলির মতো অভিনেত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *