LiverOthers 

রাজ্যের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব দরবারে সেবার স্বীকৃতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেবা-স্বীকৃতি আমেরিকায়। সূত্রের খবর, রাজ্যের গণ্ডি ছাড়িয়ে এবার বিশ্ব দরবারে নিজেদের মেলে ধরছে ‘লিভার ফাউন্ডেশন, ওয়েস্ট বেঙ্গল’। উল্লেখ করা যায়, আমেরিকায় সেবা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে ওই সংস্থা। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, ১৩ ফেব্রুয়ারি অনলাইন মাধ্যমে তারই উদ্বোধন করবেন নোবেলজয়ী এস্থার দুফলো।

সূত্রের আরও খবর, কয়েক বছর আগে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের যকৃৎ সংক্রান্ত চিকিৎসার উদ্দেশে সোনারপুরে তৈরি হয় ১০০ শয্যার ওই হাসপাতাল। প্রতিদিন বহির্বিভাগেও প্রায় ২০০ রোগী চিকিৎসার সুযোগ গ্রহণ করেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিষ্ঠানটি মূলত মানুষের দানে চলে। সারা বিশ্ব থেকে সেই দান আসে। কাজের পরিধি বিস্তৃত করার লক্ষ্যেই আমেরিকায় প্রথমে ওই প্রতিষ্ঠানের একটি সংগঠন তৈরি করা হয়। ‘ফ্রেন্ডস অব লিভার ফাউন্ডেশন, ওয়েস্ট বেঙ্গল’- নামের ওই সংগঠন সেবা প্রতিষ্ঠান হিসেবে সরকারি স্বীকৃতি পেয়েছে আমেরিকায়।

Related posts

Leave a Comment