স্পোর্টস কোটা এন্ট্রিতে বেশ কিছু নাবিক নিচ্ছে ভারতীয় নৌসেনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্পোর্টস কোটা এন্ট্রি – ০১/২০২১ ব্যাচে নাবিক পদে বেশ কিছু তরুণ মেধাবী খেলোয়াড়কে নিচ্ছে ভারতীয় নৌসেনা। অবিবাহিত, ভারতীয় তরুণরা আবেদন করতে পারেন। আবেদন করতে হবে নির্ধারিত বয়ান পূরণ করে, ডাকে পাঠিয়ে।
নাবিক পদে নেওয়া হবে অ্যাথলেটিক্স, অ্যাকোয়াটিক্স, বাস্কেট-বল, ক্রিকেট, ওয়েটলিফ্টিং, বক্সিং, ফুটবল-সহ প্রায় ২০টি ক্রীড়া ক্ষেত্রেগুলিতে আন্তর্জাতিক/ জুনিয়র বা সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ/ সিনিয়র স্টেট চ্যাম্পিয়নশিপ/ অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী মেধাবী খেলোয়াড়দের থেকে।
ডাইরেক্ট এন্ট্রি পেটি অফিসার (ডিইপিও): যে কোনও শাখার উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ। ক্রীড়া দক্ষতা – ক) টিম গেম – আন্তর্জাতিক/ জাতীয়/ রাজ্য স্তরে জুনিয়র বা সিনিয়র ক্রীড়ায় অংশগ্রহণ করে থাকতে হবে অথবা ইন্টার ইউনিভার্সিটি ট্যুর্নামেন্টে কোনও বিশ্ববিদ্যালেয়র পক্ষে খেলে থাকতে হবে। খ) ইন্ডিভিজুয়াল ইভেন্ট – ন্যাশনাল (সিনিয়র্স) -এ অন্তত ৬ষ্ঠ স্থান অথবা ন্যাশনাল (জুনিয়র্স) -এ কিংবা ইন্টার ইউনিভার্সিটি মিট -এ অন্তত ৩য় স্থান অধিকার করে থাকতে হবে। কোর্স শুরুর তারিখের হিসেবে বয়স হতে হবে ১৭ থেকে ২২ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ১-২-১৯৯৯ থেকে ৩১-১-২০০৪ তারিখের মধ্যে।
সিনিয়র সেকেন্ডারি রিক্রুট (এসএসআর): যে কোনও শাখার উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ। ক্রীড়া দক্ষতা – আন্তর্জাতিক/ জাতীয়/ রাজ্য স্তরে ক্রীড়ায় অংশগ্রহণ করে থাকতে হবে অথবা ইন্টার ইউনিভার্সিটি ট্যুর্নামেন্টে কোনও বিশ্ববিদ্যালেয়র পক্ষে খেলে থাকতে হবে। কোর্স শুরুর তারিখের হিসেবে বয়স হতে হবে ১৭ থেকে ২১ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ১-২-২০০০ থেকে ৩১-১-২০০৪ তারিখের মধ্যে।
ম্যাট্রিক রিক্রুট (এমআর): মাধ্যমিক/ সমতুল পাশ। ক্রীড়া দক্ষতা – আন্তর্জাতিক/ জাতীয়/ রাজ্য স্তরে ক্রীড়ায় অংশগ্রহণ করে থাকতে হবে। কোর্স শুরুর তারিখের হিসেবে বয়স হতে হবে ১৭ থেকে ২১ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ১-৪-২০০০ থেকে ৩১-৩-২০০৪ তারিখের মধ্যে। বাছাই প্রার্থীদের নেওয়া হবে লজিসটিক্স (শেফ) বা লজিসটিক্স (স্টিউয়ারড) অ্যান্ড হাইজিনিস্ট পদে।
প্রাথমিক ট্রেনিং হবে আইএনএস চিলিকায় এরপর পেশাদারি ট্রেনিং হবে বিভিন্ন ন্যাভাল ট্রেনিং এস্টাব্লিশমেন্টে। প্রাথমিক ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড মাসে ১৪,৬০০ টাকা। প্রাথমিক ট্রেনিং শেষে লেভেল থ্রি মাইনে ২১,৭০০ – ৪৩,১০০ টাকা। সঙ্গে মিলিটারি সার্ভিস পে ৫,২০০ টাকা এবং অন্যান্য ভাতা। ট্রেনিংয়ের সময় এবং তার পরেও বিনা পয়সায় বই, ইউনিফর্ম, খাবার, থাকার জায়গা ইত্যাদি পাবেন। মাস্টার শেফ পেটি অফিসার-ওয়ান অবধি পদোন্নতির সুযোগ আছে। নাবিকের জন্য ইনস্যুরেন্স কভার (অন কনট্রিবিউশন) ৫০ লাখ টাকা।
প্রার্থিবাছাই হবে খেলাধুলায় উচ্চতর কৃতিত্ব অর্জনের ভিত্তিতে। উপযুক্ত প্রার্থীদের ট্রায়ালের জন্য নির্ধারিত ন্যাভাল সেন্টারে ডাকা হবে। ট্রায়ালে সফল প্রার্থীদের ডাক্তারি পরীক্ষা হবে INS Hamla, Mumbai -এ।
উচ্চতা ১৫৭ সেমি। ওজন এবং ছাতির মাপ মানানসই। বুকের ছাতি অন্তত ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকা চাই। এছাড়া মানসিক ও শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে। রং চেনার ক্ষমতা হতে হবে সিপি-টু মানের। এছাড়া হৃদপিন্ডের রোগ বা ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা হলে বা চোখ ও কানের কোনও রোগ ইত্যাদি থাকলে আবেদন করা যাবে না।
দৃষ্টি – এসএসআর -এর ক্ষেত্রে চশমা ছাড়া ভাল চোখে ৬/৬ ও খারাপ চোখে ৬/৯ এবং চশমা-সহ ভাল চোখে ৬/৬ ও ৬/৬ হতে হবে। এমআর -এর ক্ষেত্রে চশমা ছাড়া ভাল চোখে ৬/৩৬ ও খারাপ চোখে ৬/৩৬ এবং চশমা-সহ ভাল চোখে ৬/৯ ও ৬/৯ হতে হবে।
দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান এ-৪ মাপের কাগজে প্রিন্ট নিয়ে, তা পূরণ করে। সঠিকভাবে পূরণ করা দরখাস্ত অন্যান্য প্রমাণপত্রের কপি-সহ পাঠাতে হবে এই ঠিকানায়: The Secretary, Indian Navy Sports Control Board, 7th Floor, Chankya Bhavan, Integrated Headquarters, MoD (Navy), New Delhi – 110021. পৌঁছনো চাই ৭ মার্চ, ২০২১ তারিখের মধ্যে। উত্তর-পূর্ব ভারত, আন্দামান ও নিকোবর এবং লাক্ষ্মাদ্বীপ ও মিনিকয় দ্বীপপুঞ্জের প্রার্থীদের ক্ষেত্রে দরখাস্ত পৌঁছোনোর শেষ তারিখ ১৪ মার্চ, ২০২১। দরখাস্তের বয়ান-সহ আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

