প্রাণিসম্পদ বিকাশ মেলা-২০২১
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজারহাট পঞ্চায়েত সমিতি ও পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত কর্তৃক ‘প্রাণিসম্পদ বিকাশ মেলা ২০২১’ অনুষ্ঠিত হল। স্থানীয় সূত্রে খবর, কালিকাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্থানীয় সূত্রে আরও খবর, পশুপালন সংক্রান্ত বিষয় আলোচনা হয়। পাশাপাশি পুরস্কৃত ও শংসাপত্র দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ব্লকের উদ্যোগে ছাগলও বিতরণ করা হবে বলে জানা গিয়েছে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

