সুভাষ-স্মরণে কালকা মেল এবার নেতাজি এক্সপ্রেস

kalka mail and netaji

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:সুভাষ-স্মরণে পদক্ষেপ কেন্দ্রের। কালকা মেল এবার থেকে নেতাজি এক্সপ্রেস। নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্মরণে এই প্রয়াস গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। নেতাজির নামেই নামাঙ্কিত হচ্ছে কালকা মেল। উল্লেখ করা যায়,১৯৪১ সালে ব্রিটিশের চোখে ধুলো দিয়ে পালানোর সময়ে বিহার থেকে এই ট্রেনেই চড়েছিলেন নেতাজি।
সূত্রের খবর, নেতাজিকে স্মরণে রেখে “পরাক্রম দিবস” ঘোষণা করে কেন্দ্র। এবার ঐতিহ্যবাহী হাওড়া -কালকা মেলের নাম করা হল নেতাজি এক্সপ্রেস।
এক্ষেত্রে আরও জানা যায়, গত ১৪ জানুয়ারি এই প্রস্তাব পেয়েছিল রেলমন্ত্রক। এরপর কালকা মেলের নামবদলের কথা ঘোষণা করেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, “হাওড়া কালকা মেলকে নেতাজি এক্সপ্রেস হিসেবে ঘোষণা করে রেল গর্বিত।” প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রের বিবৃতিতে পরাক্রম দিবসের কথা জানানো হয়। এই সিদ্ধান্ত নিয়ে অনেকেই সরব হন। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে দেশপ্রেম দিবসের দাবি জানানো হয়। এই দিনটি দেশনায়ক দিবস হিসেবে পালিত হলে ভালো হত বলে অনেকেই মনে করছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত মানতে নারাজ ফরোয়ার্ড ব্লকও। উল্লেখ্য, রাজ্য এই দিনটিতে জাতীয় ছুটি ঘোষণার দাবিও জানিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *