করোনা আবহে রোজগারের নতুন দিশা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে গোটা বিশ্বের কর্মজগৎ ব্যাপক ক্ষতির মুখোমুখি। এর প্রভাবে আমাদের দৈনন্দিন জীবনযাত্রাতেও পরিবর্তন এসে গিয়েছে। সেই পরিবর্তনকে সামনে রেখে রোজগারের নতুন পথও উন্মুক্ত হল। মাস্ক, পিপিই-র বাজার এখন রমরমা। দাম বেড়ে গিয়েছে এইসব জিনিসের। মাস্ক, পিপিই ও হেডশিল্ড তৈরির ক্ষেত্রে এখন বাজার ভাল। অর্ডারও ভাল পাওয়া যাবে। জায়গা, শ্রমিক ও পরিকাঠামো থাকলে শুরু করে দেওয়া যেতে পারে এই কাজ। এক্ষেত্রে প্রশিক্ষণের কিছু পদ্ধতিও ব্যবস্থা রয়েছে।
কিছু সংস্থায় পণ্য তৈরি এবং ডিস্ট্রিবিউশনের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। পণ্য তৈরির প্রশিক্ষণ নেওয়া যেতে পারে ১৫ দিনের। এক্ষেত্রে শেখানো হয় মাস্ক, পিপিই, অ্যাপ্রন ও হেডশিল্ড তৈরির পদ্ধতি। পাশাপাশি ব্যবসার পরিকাঠামো কীভাবে গড়ে তুলতে হয় এবং ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার পদ্ধতি-সহ বিষয়গুলি জানানো হয়। এক্ষেত্রে কোনও শিক্ষাগত যোগ্যতার বিশেষ প্রয়োজন নেই। প্রশিক্ষণের ফি খুব সামান্যই।
সেলস বা মার্কেটিংয়ে অভিজ্ঞতা থাকলে কাজ করতে অনেকটাই সুবিধা হয়। কোথায় কীভাবে জিনিস বিক্রি করতে হবে, সে বিষয়েও ট্রেনিং দেওয়া হয়। বর্তমান পরিস্থিতিতে কলকাতা-সহ জেলায় বেশ কিছু সংস্থা রয়েছে এই সংক্রান্ত বিষয়ে কাজ শেখানো ও প্রশিক্ষণ দেওয়ার জন্য। বিশদে জানতে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে দেখতে পারেন। রোজগারের পথ খুঁজে নিতে যোগাযোগ করতে পারেন এই সংক্রান্ত বেশ কিছু প্রতিষ্ঠানে।

