সংক্রমণ রুখতে শহরের বিভিন্ন জায়গায় “ব্যারিকেড”
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্থানীয়দের স্লোগান– “গড়ে তোলো ব্যারিকেড”। স্থানীয় সূত্রের খবর, এলাকার লোকেদের অবাধ গতিবিধি আটকাতে রাস্তায় ব্যারিকেড দিচ্ছে পুলিশ। আবার কোথাও এলাকার বাসিন্দাদের অনুরোধ করাও হচ্ছে। কোথাও বাসিন্দারা নিজেরাই উদ্যোগী হয়ে ঘিরে দিচ্ছেন গলির মুখ। বিপর্যস্ত পরিস্থিতিতে সংক্রমণ রুখতে শহরের বিভিন্ন জায়গায় এমনই অনেক ছবি দেখা গিয়েছে। অন্যদিকে জরুরি প্রয়োজন ছাড়া মানুষের বাইরে বেরোনো আটকাতে মাইকিং করছে পুলিশ। সূত্রের আরও খবর, এন্টালি এলাকার অলিগলিতে গিয়ে মাইকিং করে পুলিশ। সেখানেই বাসিন্দাদের অনুরোধ করা হয় তাঁরা নিজেরাই উদ্যোগী হয়ে পাড়ার রাস্তা আটকে দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই এলাকার সৈয়দ আহমেদ রোড ও ইসমাইল স্ট্রিটে থাকত ভিড়। লাগাতার প্রচার ও আইনি ব্যবস্থায় নেওয়ায় সেই ভিড় প্রায় ৫০ শতাংশ কমানো সম্ভব হয়েছে।

