টোকিও অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে লভলিনা

lobhania and tokiyo

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টোকিও অলিম্পিকে জার্মানির অভিজ্ঞ মহিলা বক্সার নাদাইন এপেটজের বিরুদ্ধে লভলিনা বোরগোহেইন ৩:২ ফলাফলে জয়ী হলেন। বুদ্ধি করে দুরন্ত ম্যাচ খেললেন তিনি। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। জ্যাব, কাট ও হুক সবেতেই প্রায় নিখুঁত ছিলেন । ২৪ বছর বয়সী লভলিনা বোরগোহেইন ৬৯ কেজি বিভাগে একটি বাই পেয়েছিলেন। প্রথম লড়াই ছিল জার্মানির নাদাইন এপেটজের বিরুদ্ধে।

নিজ রাজ্য অসম ও ভারতের প্রত্যাশা বাড়িয়ে তুললেন। অসমের প্রত্যন্ত অঞ্চল গোলাঘাট থেকে এই মেয়ে অলিম্পিকে উঠে এসেছেন। লাভলিনা প্রথমে কিক বক্সার ছিলেন। পরে পুরোপুরি বক্সার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অসম থেকে অলিম্পিকে যোগ্যতা অর্জন করা তিনিই ছিলেন প্রথম বক্সার। আত্মবিশ্বাস ও লড়াকু মনোভাবই তাঁর অস্ত্র। টেকনিক, অভিজ্ঞতা ও বিচক্ষণতা দিয়ে বাজিমাত করলেন তিনি। এই তিন বিভাগেই লাভলিনার থেকে এগিয়েছিলেন জার্মানির মহিলা বক্সার নাদাইন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *