বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে মাদ্রাসার ফল প্রকাশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ২০২১ সালের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফল বের হল। মাদ্রাসা শিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়েছে, মাধ্যমিকের মতোই মাদ্রাসার পরীক্ষাতেও ১০০ শতাংশ পাশ করেছে। উল্লেখ করা যায়, করোনা আবহে এবার বাতিল হয় হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছে। ওয়েবসাইট ও এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন বলে জানানো হয়েছে। হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসার (এডেড ও আনএডেড) জেলার মাদ্রাসা শিক্ষার আঞ্চলিক অফিস থেকে অ্যাডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মতো এই পরীক্ষা করোনা পরিস্থিতিতে বাতিল হওয়ায় বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশ করা হয়েছে।

