magma and healthHealth Others 

ম্যাগমা ফাউন্ডেশনের স্বাস্থ্যশিবির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্বাস্থ্যশিবির গড়ার প্রয়াস ম্যাগমার। সূত্রের খবর, ৫০০০ দুঃস্থ গ্রামবাসীকে রক্তাল্পতা ও অপুষ্টির চিকিৎসা দিতে আগামী জানুয়ারি মাসে ৫৪টি স্বাস্থ্যশিবির আয়োজন করবে ম্যাগমা ফাউন্ডেশন। এই বিষয়ে আরও জানা গিয়েছে, ওই শিবিরে শিশু ও মহিলাদের চিকিৎসার ওপর নজর দেওয়া হবে। প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, হিমোগ্লোবিন ও রক্ত পরীক্ষা,ব্লাড প্রেসার,বিএমআই এবং ব্লাড সুগারের পরীক্ষা হবে। এই পরিষেবা ইতিপূর্বে চালু করেছে ম্যাগমা ফাউন্ডেশন।

Related posts

Leave a Comment