কলকাতা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মহামেডান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ৪০ বছর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহামেডান। যুবভারতী ক্রীড়াঙ্গনে রেলওয়ে এফসি-র বিরুদ্ধে জয়ী হল মহামেডান। ম্যাচের ফলাফল মহামেডান-১ ও রেলওয়ে এফসি-০। কলকাতা প্রিমিয়ার লিগ জয়ের পর মহামেডান ফুটবলারদের উল্লাস দেখা গেল। সাদা-কালো সমর্থকদের উচ্ছ্বাসও দেখা যায়।

