ব্যাটিং দক্ষতায় মুগ্ধ ছিল গোটা ক্রিকেট বিশ্ব

Mahammad Azharuddin-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ১৯৮৪-৮৫ মরসুম। ভারতীয় ক্রিকেটে আবির্ভাব ঘটেছিল তাঁর। শুরুতেই ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছিলেন। তাঁর ব্যাটিং দক্ষতায় মুগ্ধ ছিল গোটা ক্রিকেট বিশ্ব। তাঁর কবজির মোচড়ে অনবদ্য সব ইনিংস দেখেছে ভারতীয় ক্রীড়া অনুরাগীরা। তাঁকে কেন্দ্র করে বিতর্ক থাকলেও ব্যাটিংয়ে তাঁর দক্ষতা ছিল অসাধারণ। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। শুরু করেছিলেন সেই অভিযান। সেই অস্ত্র হাতে নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন নিজের ছবি পোস্ট করলেন। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘ঠাকুরদা ব্যাটটা পছন্দ করে দিয়েছিলেন’।

মতামত-সহ লাইক ও শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *