mahananda and birdEntertainment Enviornment Others 

দার্জিলিংয়ে মহানন্দা পাখি উৎসব

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বন দফতরের প্রয়াসে দার্জিলিংয়ে শুরু হচ্ছে মহানন্দা পাখি উৎসব। সূত্রের খবর, আগামী ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত উৎসুক পর্যটকেরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। জানা গিয়েছে, জন-প্রতি ভাড়া ৫ হাজার টাকা। সূত্রের আরও খবর, কুয়াশা কাটতেই চোখের সামনে নানা রঙের মেলা। রামধনু রঙে সেজে ওঠা ছাড়াও থাকছে বিবিধ পাখির দেখা। শীতের আমেজে এ এক অন্য অনুভূতি।

এক্ষেত্রে আরও জানা যায়, রাজ্য বন দফতরের উদ্যোগে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাখি উৎসব। শেষ হবে ২১ ফেব্রুয়ারি। বন দফতরের আয়োজনে দার্জিলিং ডিভিশনের উদ্যোগে এ বছরই প্রথম হতে চলেছে মহানন্দা পাখি উৎসব। বন দফতর সূত্রের খবর, ৫ হাজার টাকায় ভাড়া থাকা ও খাওয়ার সঙ্গে সব রকম সুবিধা পাবেন পর্যটকরা। উৎসব চলাকালীন পাখি দেখা থেকে শুরু করে সব রকম সাহায্যই পাবেন পর্যটকরা।

উল্লেখ করা যায়, শীতের সময়ে দার্জিলিঙের মহানন্দা বার্ড স্যাংচুয়ারিতে দেশি-বিদেশি বিভিন্ন পাখি এসে ভিড় জমায় । পর্যটকদের কাছে এটা খুবই আকর্ষনীয়। পর্যটকদের সুবিধার জন্য সব ব্যবস্থা থাকছে। দার্জিলিঙের রংডং ও লাতপাঞ্চার এলাকা থেকে পাখি দেখার বন্দোবস্ত করা হচ্ছে। শীতের সময়ে রুফোস নেকড হর্নবিল-সহ বিভিন্ন দেশ বিদেশের পাখিরা ভিড় করে। বিভিন্ন ধরনের কিংফিশারও দেখা যায় । পাখি-প্রিয় পর্যটকরা এটি উপভোগ করবেন। এই উৎসব ভবিষ্যতে জনপ্রিয় হয়ে উঠবে বলেও আশাবাদী আয়োজকরা।

Related posts

Leave a Comment